Breaking News:

গফরগাঁও পৌরসভার ওয়েবসাইটে স্বাগতম

সেবাই আমাদের মূল লক্ষ্য। ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনের জন্য এটি একটি উদ্যোগ। এই অফিসিয়াল ওয়েবসাইটটি পৌর নাগরিকদের জন্য গৃহীত গফরগাঁও পৌরসভার বিভিন্ন কার্যক্রম এবং উন্নয়নমূলক উদ্যোগের হালনাগাদ তথ্য সরবরাহ করবে। গফরগাঁও পৌরসভার পরিষেবা প্রদানের দক্ষতা উন্নত করার জন্য এটি নাগরিকদের জন্য ডিজিটাল নাগরিক সনদও চালু করবে। এই ওয়েবসাইটটি দেখার জন্য আপনার আন্তরিকতা এবং ধৈর্যের জন্য আপনাকে ধন্যবাদ।

চলমান কার্যক্রম সমুহ

০৬নং ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম – ১২/১০/২০২৬ খ্রি.

অদ্য ১২ অক্টোবর ২০২৬ তারিখে গফরগাঁও পৌরসভার ০৬নং ওয়ার্ডের রাঘাইচটি, নিরাপদ হোটেলের পেছনে এলাকা, রেল স্টেশন চত্বরসহ বিভিন্ন অলিতে-গলিতে এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

জামতলা মোড়ে সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপন

মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচীর ০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ প্রকল্পের আওতায় গফরগাঁও পৌরসভার জামতলা মোড়ে সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপন করা হয় এবং গাছ সুরক্ষায় ফ্যান্সিং স্থাপন করা হয়। এতে করে জামতলা মোড়ের নান্দনিন সৌন্দর্য বৃদ্ধি পাবে।

মশক নিধন কার্যক্রম – ১১/১০/২০২৬ খ্রি.

অদ্য ১১ অক্টোবর ২০২৬ তারিখে গফরগাঁও পৌরসভার ০৮নং ওয়ার্ড ও ০৯ নং ওয়ার্ডের নিম্নোক্ত এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়: স্প্রে করা এলাকা: 1. কোর্ট ভবন রোড 2. মার্কাজ মসজিদ মহল্লা অংশ 3. শিলাসি দপ্তরি বাড়ি এলাকার বিভিন্ন অলি-গলি মশার প্রজনন স্থান ধ্বংস ও ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পক্ষ থেকে নিয়মিত কীটনাশক স্প্রে কার্যক্রম চলমান […]

মশক নিধন কার্যক্রম-১০/১০/২০২৬খ্রি.

অদ্য ১০/১০/২০২৬ খ্রি. গফরগাঁও পৌর প্রশাসক মহোদয়ের নির্দেশে  গফরগাঁও পৌরসভার ০৪নং ও ০৮নং ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্প  এলাকার বিভিন্ন অলিতে-গলিতে মশক নিধনের কীটনাশক ওষুধ স্প্রে করা হয়।

২৪ ঘন্টা সিসিটিভি মনিটরিং – নিরাপদ গফরগাঁও পৌরসভা

প্রিয় গফরগাঁও পৌরবাসী, নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে গফরগাঁও পৌরসভার উদ্যোগে পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানসমূহে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। গফরগাঁও পৌরসভার নিয়ন্ত্রণ কক্ষ থেকে যা নজরদারি করা হচ্ছে: ১. ট্রাফিক নিয়ম ভঙ্গ যানজট সৃষ্টি, অবৈধ পার্কিং ২. চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ প্রতিরোধ ও অপরাধী সনাক্তকরণ ৩. রেলওয়ে […]

গফরগাঁও পৌরসভার নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান: *স্লোগান: “যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা”* গফরগাঁও পৌরসভার নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পৌর প্রশাসক মহোদয়ের নির্দেশনায় গফরগাঁও পৌরসভার ০৫নং ওয়ার্ড মধ্যবাজার চাউল মহাল হতে পন্ডিত পাড়া পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য গফরগাঁও গড়তে গফরগাঁও পৌরসভা বদ্ধপরিকর। আসুন আমরা সবাই মিলে শহরকে আবর্জনামুক্ত রাখি। #CleanGaffargaon

উন্নয়ন প্রকল্প (IUGIP)’ হতে প্রাপ্ত ডাস্টবিন গুলো পৌর এলাকার ৪৫টি গুরুত্বপূর্ণ স্থান ও প্রতিষ্ঠানে বিতরণ করা হয়

প্রিয় গফরগাঁও পৌরবাসী, পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গঠনের লক্ষ্যে গফরগাঁও পৌরসভার উদ্যোগে এবং পৌর প্রশাসকের দিকনির্দেশনায় ‘নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)’ হতে প্রাপ্ত ডাস্টবিন গুলো পৌর এলাকার ৪৫টি গুরুত্বপূর্ণ স্থান ও প্রতিষ্ঠানে বিতরণ করা হয়। উদ্দেশ্য: পৌর এলাকার স্কুল, কলেজ, মসজিদ, বাজার ও জনবহুল স্থানসমূহে এই ডাস্টবিনগুলো স্থাপন করা হবে। আমাদের লক্ষ্য একটাই […]

যানজটমুক্ত গফরগাঁও পৌর শহর গড়তে বিশেষ ‘ট্রাফিক পাইলটিং’ শুরু

গফরগাঁও পৌরসভাকে সুশৃঙ্খল ও যানজটমুক্ত রাখতে আজ এক বিশেষ ট্রাফিক পাইলটিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন গফরগাঁও পৌরসভার মান্যবর পৌর প্রশাসক জনাব মোহাম্মদ ইউসুফ। রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি), রেলওয়ে পুলিশ এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়। প্রাথমিক পদক্ষেপসমূহ: ১. নির্ধারিত স্পট: জামতলা, রেলওয়ে স্টেশন ও পাটমহাল মোড়। […]

How to Evaluate Information on the Internet

The internet makes it possible to find explanations, research, news, and practical guidance within seconds. Yet convenient access does not guarantee reliable information. Pages may contain outdated claims, incomplete evidence, commercial incentives, or accidental errors. Evaluating online material therefore requires more than reading a confident headline. It involves checking who produced the content, how its […]