প্রিয় গফরগাঁও পৌরবাসী,
নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে গফরগাঁও পৌরসভার উদ্যোগে পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানসমূহে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
গফরগাঁও পৌরসভার নিয়ন্ত্রণ কক্ষ থেকে যা নজরদারি করা হচ্ছে:
১. ট্রাফিক নিয়ম ভঙ্গ যানজট সৃষ্টি, অবৈধ পার্কিং
২. চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ প্রতিরোধ ও অপরাধী সনাক্তকরণ
৩. রেলওয়ে স্টেশন এলাকার অনিয়ম, টিকিট কালোবাজারি, হকার উচ্ছেদ ও যাত্রী হয়রানি
৪. যে কোন ধরনের আইন ভঙ্গ, ফুটপাত দখল, ময়লা ফেলা ও সামাজিক অপরাধ
মনিটরিং এর আওতায় রয়েছে:
১. কে.বি.আই রোড, জামতলা মোড়, চাঁদনী মোড়, শহীদ আব্দুল গেট
২. গফরগাঁও রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম
৩. কোর্ট ভবন, মধ্য বাজার, পাটমহল মোড় সহ সকল গুরুত্বপূর্ণ পয়েন্ট
এখন থেকে পৌরসভার নিয়ন্ত্রণ কক্ষ থেকে ২৪ ঘন্টা পৌর এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা দ্রুত প্রশাসনকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
*একটি নিরাপদ, সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন গফরগাঁও পৌরসভা গড়তে সকলের সহযোগিতা কামনা করছি।
*আইন মেনে চলুন, নিরাপদে থাকুন।
