Breaking News:

গফরগাঁও পৌরসভার ওয়েবসাইটে স্বাগতম

সেবাই আমাদের মূল লক্ষ্য। ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনের জন্য এটি একটি উদ্যোগ। এই অফিসিয়াল ওয়েবসাইটটি পৌর নাগরিকদের জন্য গৃহীত গফরগাঁও পৌরসভার বিভিন্ন কার্যক্রম এবং উন্নয়নমূলক উদ্যোগের হালনাগাদ তথ্য সরবরাহ করবে। গফরগাঁও পৌরসভার পরিষেবা প্রদানের দক্ষতা উন্নত করার জন্য এটি নাগরিকদের জন্য ডিজিটাল নাগরিক সনদও চালু করবে। এই ওয়েবসাইটটি দেখার জন্য আপনার আন্তরিকতা এবং ধৈর্যের জন্য আপনাকে ধন্যবাদ।

চলমান কার্যক্রম সমুহ

০৬নং ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম – ২৬/১০/২০২৬ খ্রি.

অদ্য ২৬/১০/২০২৬ তারিখে গফরগাঁও পৌরসভার ০৬ নং ওয়ার্ডের মুখী শাহ মিসকিন রোড, রাঘাইচটি এলাকার বিভিন্ন অলিতে-গলিতে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

০৮নং ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম – ২৪/১০/২০২৬ খ্রি.

অদ্য ২৪/১০/২০২৬ তারিখে প্রতিদিনের ধারাবাহিকতায়, গফরগাঁও পৌরসভার ০৮নং ওয়ার্ডের থানার আশপাশ এলাকা, বিভিন্ন গলিতে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

ডেঙ্গু প্রতিরোধ ও নাগরিক সচেতনতা কর্মসূচি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান-২৪/১০/২০২৬খ্রি.

অদ্য ২৪/১০/২০২৬ইং তারিখ ডেঙ্গু প্রতিরোধ ও নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত তিন মাসের পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে, গফরগাঁও পৌরসভার উদ্যোগে পৌরসভা কার্যালয় থেকে শুরু করে থানার মোড় হয়ে মার্কাজ মসজিদের পিছন পর্যন্ত সচেতনতামূলক কর্মসূচি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

০৫নং ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম – ২২/১০/২০২৬ খ্রি.

অদ্য ২২/১০/২০২৬ খ্রি. গফরগাঁও পৌর প্রশাসক মহোদয়ের নির্দেশে,  প্রতিদিনের ধারাবাহিকতায় ০৫নং ওয়ার্ডের রেলওয়ে স্টেশন চত্বর, স্টেশন রোড, জামতলা মোড়, কে বি আই রোড, পোস্ট অফিস, সাব-রেজিষ্ট্রার অফিস সহ বিভিন্ন গলিতে মশক নিধনের কীটনাশক ওষুধ স্প্রে করা হয়।

০৮নং ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম – ২০/১০/২০২৬ খ্রি.

অদ্য ২০/১০/২০২৬ তারিখে গফরগাঁও পৌরসভার ০৮নং ওয়ার্ডের মার্কাস মসজিদ, মাসাদ্রা ও  শিলাসী এলাকার বিভিন্ন অলিতে-গলিতে  এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

০১নং ওয়ার্ডে পূজা মণ্ডপে মশক নিধন কার্যক্রম – ১৭/১০/২০২৬ খ্রি.

অদ্য ১৭/১০/২০২৬ তারিখে গফরগাঁও পৌরসভার ০১নং ওয়ার্ডের সালটিয়া পূজা মণ্ডপসহ আশপাশের এলাকার বিভিন্ন অলিতে-গলিতে  মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ ও জাতীয় স্যানিটেশন মাস ২০২৬ উদযাপন-১৫/১০/২০২৬খ্রি.

“আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ” “Our Hands, Our Future” অদ্য ১৫/১০/২০২৬ খ্রি. বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ ও জাতীয় স্যানিটেশন মাস ২০২৬ উদযাপন উপলক্ষে গফরগাঁও পৌরসভার আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালি ও আলোচনা সভায় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও অংশগ্রহণ করেন। আলোচনা সভায় শিক্ষার্থীদের জাতীয় স্যানিটেশন মাস ২০২৬ এর […]

প্রশাসকের কর্ম সম্পাদন সহায়তা কমিটি-এর মাসিক সভা-১৪/১০/২০২৬খ্রি.

অদ্য ১৪/১০/২০২৬ খ্রি. গফরগাঁও পৌরসভার প্রশাসকের কর্ম সম্পাদন সহায়তা কমিটি-এর মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরসভার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি, পৌর কর আদায় এবং চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

০৮নং ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম – ১৩/১০/২০২৬ খ্রি.

অদ্য ১৩/১০/২০২৬ তারিখে গফরগাঁও পৌরসভার ০৮নং ওয়ার্ডের রাঘাইচটি, রুপান্তর হলের পেছনের এলাকা, পশু হাসপাতাল, শিলাসী এলাকার বিভিন্ন অলিতে-গলিতে  এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

জলাবদ্ধতা নিরসনে ০৫নং ওয়ার্ডে ড্রেন পরিস্কার-১৩/১০/২০২৬ খ্রি.

অদ্য ১৩/১০/২০২৬ইং গফরগাঁও পৌরসভা ০৫নং ওয়ার্ডে শিবগঞ্জ রোড রেলক্রসিং হতে ভূমি অফিস রোড রেল গেইট পর্যন্ত ড্রেন পরিস্কারের কাজ চলছে।