গফরগাঁও পৌরসভাকে সুশৃঙ্খল ও যানজটমুক্ত রাখতে আজ এক বিশেষ ট্রাফিক পাইলটিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন গফরগাঁও পৌরসভার মান্যবর পৌর প্রশাসক জনাব মোহাম্মদ ইউসুফ।
রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি), রেলওয়ে পুলিশ এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
প্রাথমিক পদক্ষেপসমূহ:
১. নির্ধারিত স্পট: জামতলা, রেলওয়ে স্টেশন ও পাটমহাল মোড়।
২. ফোর্স মোতায়েন: ৩টি পয়েন্টে প্রতিটিতে ২ জন আনসার ও ১ জন পুলিশসহ মোট ৯ জন সদস্য দায়িত্ব পালন করবেন।
৩. এন্ট্রি পয়েন্ট নিয়ন্ত্রণ: শহরের যানজট কমাতে প্রধান কিছু প্রবেশপথ ইতোমধ্যে নিয়ন্ত্রণ করা হচ্ছে।
খুব শীঘ্রই পৌর শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় আরও কিছু কার্যকর পদক্ষেপ যুক্ত হবে। একটি পরিচ্ছন্ন ও উন্নত গফরগাঁও গড়তে ট্রাফিক আইন মেনে চলুন এবং পৌর প্রশাসন ও উপজেলা প্রশাসনকে সহযোগিতা করুন
