Breaking News:

Warning: Undefined array key "featured_img" in /home/alibabat/gafargaonpourashava/wp-content/themes/frontier/functions.php on line 853

উন্নয়ন প্রকল্প (IUGIP)’ হতে প্রাপ্ত ডাস্টবিন গুলো পৌর এলাকার ৪৫টি গুরুত্বপূর্ণ স্থান ও প্রতিষ্ঠানে বিতরণ করা হয়

প্রিয় গফরগাঁও পৌরবাসী,

পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গঠনের লক্ষ্যে গফরগাঁও পৌরসভার উদ্যোগে এবং পৌর প্রশাসকের দিকনির্দেশনায় ‘নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)’ হতে প্রাপ্ত ডাস্টবিন গুলো পৌর এলাকার ৪৫টি গুরুত্বপূর্ণ স্থান ও প্রতিষ্ঠানে বিতরণ করা হয়।

উদ্দেশ্য:

পৌর এলাকার স্কুল, কলেজ, মসজিদ, বাজার ও জনবহুল স্থানসমূহে এই ডাস্টবিনগুলো স্থাপন করা হবে। আমাদের লক্ষ্য একটাই – ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে একটি সুন্দর, পরিচ্ছন্ন গফরগাঁও পৌরসভা গড়ে তোলা।

গুরুত্বপূর্ণ নির্দেশনা:

পৌর এলাকার যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা সম্পূর্ণ নিষেধ। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে *মোবাইল কোর্টের মাধ্যমে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ মোতাবেক জরিমানা সহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

*আসুন, আমরা সবাই সচেতন হই। ময়লা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলি।

*একটি পরিচ্ছন্ন গফরগাঁও গড়তে পৌরসভার পাশে থাকুন।

« ‹ of 2 › »

Updated: 11/10/2026 — 6:19 PM