পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান:
*স্লোগান: “যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা”*
গফরগাঁও পৌরসভার নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পৌর প্রশাসক মহোদয়ের নির্দেশনায় গফরগাঁও পৌরসভার ০৫নং ওয়ার্ড মধ্যবাজার চাউল মহাল হতে পন্ডিত পাড়া পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য গফরগাঁও গড়তে গফরগাঁও পৌরসভা বদ্ধপরিকর।
আসুন আমরা সবাই মিলে শহরকে আবর্জনামুক্ত রাখি।
#CleanGaffargaon
